গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার
হুগলি, ৩১ মে (হি.স.): সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশের কাজে বাধা দেওয়া এবং ধস্তাধস্তির অভিযোগ
গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার


হুগলি, ৩১ মে (হি.স.): সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশের কাজে বাধা দেওয়া এবং ধস্তাধস্তির অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ মোট ১০ জনকে রবিবার গ্রেফতার করল পুলিশ। যদিও প্রথমে অসিত মজুমদারকে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছিল| পরে তাঁকে গ্রেফতার করা হয়|

উল্লেখ্য, শনিবার পিপুলপাতিতে তৃণমূলের অবরোধ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে অসিতের বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অসিত মজুমদার ছাড়া তালিকায় আছেন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাও। চুঁচুড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁদের তোলা হবে আদালতে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande