সিডিএস পদের দায়িত্ব নিলেন এন এস রাজা সুব্রমণি, সাউথ ব্লকে গার্ড অফ অনার
নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদের দায়িত্ব নিলেন জেনারেল এন এস রাজা সুব্রমণি। রবিবার সকালে সাউথ ব্লকের লনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। দিল্লিতে জাতীয় যুদ্ধস্মারকে গিয়ে শ্রদ্ধা নিবেদনও করেন দেশের নতুন চিফ অ
সিডিএস পদের দায়িত্ব নিলেন এন এস রাজা সুব্রমণি


নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদের দায়িত্ব নিলেন জেনারেল এন এস রাজা সুব্রমণি। রবিবার সকালে সাউথ ব্লকের লনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। দিল্লিতে জাতীয় যুদ্ধস্মারকে গিয়ে শ্রদ্ধা নিবেদনও করেন দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ।

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি বলেন, চিন্তা ও কর্মের উদ্ভাবনই আমাদের সক্ষমতার উন্নয়নকে চালিত করবে। সামরিক বাহিনী, শিল্প, শিক্ষাঙ্গন, স্টার্টআপ এবং গবেষণা পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর সহযোগিতাই হবে আধুনিকীকরণের মূল চালিকাশক্তি। আমাদের সশস্ত্র বাহিনী জাতীয় স্বার্থ রক্ষায় ধারাবাহিকভাবে পেশাদারিত্ব এবং অভিযানগত দৃঢ়তার পরিচয় দিয়েছে। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রাপথে তাঁদের অনুকরণীয় নেতৃত্ব ও অবদানের জন্য আমি আমার শ্রদ্ধেয় পূর্বসূরি প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত এবং জেনারেল অনিল চৌহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভারতের নাগরিকদের আশ্বাস দিচ্ছি, সশস্ত্র বাহিনী নিষ্ঠা, সাহস, সম্মান এবং পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবা করে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande