তোলাবাজির অভিযোগে গ্রেফতার দক্ষিণ দমদমের পুরপ্রতিনিধি
কলকাতা, ৩১ মে (হি.স.): তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ দমদম পুরসভার এক পুরপ্রতিনিধিকে। শনিবার গভীর রাতে গ্রেফতার করা হয় দক্ষিণ দমদমের ১১ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি মৃন্ময় দাসকে। নাগেরবাজার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার পুলিশ সূত্
তোলাবাজির অভিযোগে গ্রেফতার দক্ষিণ দমদমের পুরপ্রতিনিধি


কলকাতা, ৩১ মে (হি.স.): তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ দমদম পুরসভার এক পুরপ্রতিনিধিকে। শনিবার গভীর রাতে গ্রেফতার করা হয় দক্ষিণ দমদমের ১১ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি মৃন্ময় দাসকে। নাগেরবাজার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে সম্প্রতি তোলাবাজির অভিযোগ জমা পড়েছিল।

উল্লেখ্য, এর আগে একই পুরসভার আরও এক পুরপ্রতিনিধি পার্থ বর্মাকেও গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে ২০২১ সালে বিধানসভা ভোটের পরে একটি দোকান ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করেছিল লেকটাউন থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande