
বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি এমন সিরিজ ম্যাচ যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের চাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচ অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এমন কিছু অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। এই ধারাবাহিকে আজ থাকছে ফ্রান্স ও নরওয়ে ম্যাচ।
কলকাতা, ৩১মে(হি.স.):
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে 'ডি' গ্রুপে ফ্রান্স ও নরওয়ে একে অপরের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়াম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরলিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের জন্য শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম বড় পরীক্ষা।
উয়েফা বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে ৩৭ গোল করে ইউরোপের অন্যতম সেরা আক্রমণাত্মক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। স্ট্রাইকার এরলিং হালান্ডের গোল করার ক্ষিধে এবং মার্টিন ওডেগার্ডের মাঝমাঠের নিয়ন্ত্রণ যেকোনো রক্ষণভাগের জন্য ত্রাস।
আর বর্তমান ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স। বিশ্বমানের ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের সমন্বয়ে গড়া ফরাসি স্কোয়াড যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বিশ্বকাপ যাত্রায় এই হাইভোল্টেজ ম্যাচ টুর্নামেন্টের গ্রুপ পর্বে ফ্রান্স এবং নরওয়ে শক্তিশালী সেনেগালের সঙ্গে একই গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের এই ম্যাচটি নির্ধারণ করে দিতে পারে নকআউট পর্বে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এগিয়ে যাবে। দুই দলের তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও ট্যাকটিক্যাল লড়াইয়ের কারণে ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় ও উপভোগ্য এক লড়াই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি