
হুগলি , ৪ মে (হি. স.): আরামবাগে সিপিআই(এম) প্রার্থীর সাংবাদিক সম্মেলনে উঠে এল পরাজয় মেনে নেওয়ার বার্তা। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআই(এম) প্রার্থী বীথিকা পণ্ডিত।
তিনি বলেন, মানুষ পরিবর্তন চেয়েছে এবং জনগণের এই রায়কে তাঁরা মাথা পেতে নিচ্ছেন। গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষ যে রায় দিয়েছেন, তা সকলেরই সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বীথিকা পণ্ডিত আরও জানান, এই ফলাফল থেকে দল শিক্ষা নেবে এবং আগামী দিনে আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানো, তাঁদের সমস্যার কথা শোনা এবং সেই অনুযায়ী আন্দোলন গড়ে তোলাই দলের মূল লক্ষ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে সিপিআই(এম) আরও শক্তিশালী হয়ে মানুষের আস্থা অর্জন করতে পারবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA