পাথারকান্দিতে হ্যাট্রিক বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দুর, খুশিতে পুড়লো বাজি-পটকা, মিষ্টিমুখ করে অকাল হোলিতে মাতাল একাংশ
পাথারকা‌ন্দি (অসম), ৪ মে (হি.স.) : প্রত‌্যাশা মতো তৃ‌তীয়বা‌রের জন‌্য পাথারকা‌ন্দি আস‌নে বিজয় লাভ কর‌েছেন বি‌জে‌পি-প্রার্থী কৃ‌ষ্ণেন্দু পাল। আজ সোমবার ঘোষিত নির্বাচনী ফলাফ‌লে তি‌নি তাঁর নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী কং‌গ্রেস-প্রার্থী কা‌র্তিক‌সেনা সিনহা‌কে
জয়ী বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দু পাল, পাথারকান্দিতে অকাল হোলি


পাথারকা‌ন্দি (অসম), ৪ মে (হি.স.) : প্রত‌্যাশা মতো তৃ‌তীয়বা‌রের জন‌্য পাথারকা‌ন্দি আস‌নে বিজয় লাভ কর‌েছেন বি‌জে‌পি-প্রার্থী কৃ‌ষ্ণেন্দু পাল। আজ সোমবার ঘোষিত নির্বাচনী ফলাফ‌লে তি‌নি তাঁর নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী কং‌গ্রেস-প্রার্থী কা‌র্তিক‌সেনা সিনহা‌কে ৪৬,৭৬৪ ভো‌টের ব‌্যবধা‌নে পরা‌জিত ক‌রেছেন।

ঘোষিত ফলাফ‌লে বি‌জে‌পি-প্রার্থীর ঝু‌লি‌তে প‌ড়েছে ৯৮,১০১টি ভোট এবং পরা‌জিত কংগ্রেস-প্রার্থীর ঝু‌লি‌তে প‌ড়েছে ৫১,৩৩৭টি ভোট।

এদিকে ফলাফল ঘোষণার পর বি‌জে‌পির কার্যকর্তা ও সমর্থক‌রা খু‌শি‌তে বা‌জি-পটকা পু‌ড়ি‌য়ে নি‌জে‌দের ম‌ধ্যে মি‌ষ্টিমুখ ক‌রেছেন। পাশাপা‌শি বেশ কিছু এলাকায় অকাল হো‌লির আন‌ন্দে মে‌তে ওঠেন বহুজন। সলগই এলাকায় বাদ‌্যযন্ত্র সহ‌যো‌গে অনে‌কে নি‌জে‌দের ম‌ধ্যে হো‌লির আন‌ন্দে মে‌তে উঠ‌েছেন।

বিজেপি-প্রার্থী কৃ‌ষ্ণেন্দু পাল নি‌জের বিজয় নি‌য়ে পৃথক পৃথক বার্তায় সম‌ষ্টিবাসী সহ প্রদেশ বি‌জে‌পির শীর্ষ পদাধিকারী এবং কার্যকর্তা‌দের প্রতি আন্ত‌রিক কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande