কেরলম ইউডিএফের বিপুল জয়ে কংগ্রেস নেতৃত্বের কৃতজ্ঞতা, ফলাফলকে আদর্শিক সংগ্রামের জয় বলে অভিহিত
নয়া দিল্লি, ৪ মে (হি. স.): কেরলমের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর বিপুল জনাদেশের পর কংগ্রেস নেতৃত্ব রাজ্যের জনগণ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দলীয় শীর্ষ নেতারা এই ফলাফলকে জনগণের আস্থা ও আদর্শিক সংগ্রামের জয় হিসেবে উল্লেখ করেছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, এই ফলাফল মিশ্র হলেও দলকে মনে রাখতে হবে, তাদের লড়াই আদর্শের। তিনি বলেন, সত্য, ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে কংগ্রেস সবসময় অটল থাকবে এবং গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেরলমের জনগণকে ধন্যবাদ জানিয়ে এই জনাদেশকে নির্ণায়ক বলে উল্লেখ করেন। তিনি ইউডিএফ প্রার্থী ও কর্মীদের সুসংগঠিত প্রচারের প্রশংসা করেন এবং জানান,কেরলমের প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি শীঘ্রই কেরলম সফরের কথাও জানান।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এই ফলাফলকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি সাধারণ মানুষের জয়, যেখানে যুব, নারী, কৃষকসহ সমাজের সব স্তরের মানুষ একসঙ্গে সমর্থন দিয়েছেন। তাঁর মতে, এই ফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন দিক নির্দেশ করছে এবং এখন জনআকাঙ্ক্ষা পূরণই সবচেয়ে বড় দায়িত্ব।

প্রিয়াঙ্কা গান্ধী কেরলমের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আস্থা আগামী পাঁচ বছরের শাসনব্যবস্থার দিশা নির্ধারণ করবে। তিনি কর্মীদের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, ওয়ায়নাড়ের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande