পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল, সমাজ মাধ্যমে বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৪ মে (হি.স.): পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল ! বাংলার ভোটে বিজেপির বিপুল উত্থানের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৪ মে (হি.স.): পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল ! বাংলার ভোটে বিজেপির বিপুল উত্থানের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনশক্তি এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতি প্রণত।

জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব জনাদেশ দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সব কিছু করবে। আমরা এমন এক সরকার গড়ব যা সমাজের সকল অংশের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।

আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রজন্মের পর প্রজন্মের অগণিত কার্যকর্তার প্রচেষ্টা এবং সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না। আমি তাঁদের সকলকে অভিবাদন জানাচ্ছি। বছরের পর বছর ধরে, তাঁরা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে, মাঠে নেমে কঠোর পরিশ্রম করেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডার বিষয়ে কথা বলেছেন। তাঁরাই আমাদের দলের শক্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande