(রাউন্ড আপ ) দক্ষিণে বড় পালাবদল: তামিলনাড়ুতে বিজয়ের ঝড়, কেরলে ইউডিএফ ক্ষমতার পথে, পুদুচেরিতে এনআর কংগ্রেস এগিয়ে
চেন্নাই/তিরুবনন্তপুরম/পুদুচেরি, ৪ মে(হি.স.) : দক্ষিণ ভারতের তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র—তামিলনাড়ু, কেরলম এবং পুদুচেরিতে বিধানসভা ভোটগণনায় স্পষ্ট হচ্ছে বড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী একাধিক রাজ্যে ক্ষমতার সমীকরণ
(রাউন্ড আপ ) দক্ষিণে বড় পালাবদল: তামিলনাড়ুতে বিজয়ের ঝড়, কেরলে ইউডিএফ ক্ষমতার পথে, পুদুচেরিতে এনআর কংগ্রেস এগিয়ে


চেন্নাই/তিরুবনন্তপুরম/পুদুচেরি, ৪ মে(হি.স.) : দক্ষিণ ভারতের তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র—তামিলনাড়ু, কেরলম এবং পুদুচেরিতে বিধানসভা ভোটগণনায় স্পষ্ট হচ্ছে বড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী একাধিক রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলাতে চলেছে, যদিও চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি।

তামিলনাড়ু: বিজয়ের ‘হুইসেল’—শাসক-প্রধানকে টেক্কা টিভিকে-র

২৩৪ আসনের তামিলনাড়ুতে সবচেয়ে বড় চমক দেখিয়েছে অভিনেতা জোসেফ বিজয়এর দল তামিলাগা ভেটরি কাজগম (টিভিকে)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী—

টিভিকে: ১০৯ আসনে এগিয়ে

ডিএমকে: ৬৮

এআইএডিএমকে: ৪২

বিজেপি : ৭

কংগ্রেস: ৫

শাসক দল ডিএমকে তৃতীয় স্থানে নেমে যাওয়ার মুখে। মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন নিজেও কোলাথুর কেন্দ্রে টিভিকেপ্রার্থী ভি. এস. বাবুর কাছে পিছিয়ে পড়েছেন একাধিক রাউন্ডে।

রাজ্যের বহু কেন্দ্রে টিভিকে প্রার্থীদের এগিয়ে থাকা ইঙ্গিত দিচ্ছে—দীর্ঘদিনের ডিএমকে-এআইএডিএমকেদ্বৈরথে বড় ফাটল ধরেছে।

কেরলম : ১০ বছর পর পালাবদল? ইউডিএফ পেরোল ম্যাজিক ফিগার

১৪০ আসনের কেরলম কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ স্পষ্টভাবে এগিয়ে—

কংগ্রেস: ৫৫

আইইউএমএল: ২৩

সিপিআই(এম): ৩০

সিপিআই: ১১

অন্যান্য: ২১

ম্যাজিক ফিগার ৭১ পেরিয়ে ইউডিএফ ইতিমধ্যেই সরকার গঠনের পথে। কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ধরমাডম কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এগিয়ে এলেও রাজ্যজুড়ে বামফ্রন্ট পিছিয়ে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) ২৭টির মধ্যে ২৩টি আসনে এগিয়ে থেকে জোটের জয়ে বড় ভূমিকা নিচ্ছে। তিরুবনন্তপুরমে কংগ্রেস দফতরে ইতিমধ্যেই শুরু হয়েছে উদযাপন।

পুদুচেরি: এনআর কংগ্রেসের দাপট, এনডিএ এগিয়ে

৩০ আসনের পুদুচেরিতে শাসক জোট এগিয়ে—

অল ইন্ডিয়া এন.আর. কংগ্রেস (এন.আর. কংগ্রেস): ১২

ডিএমকে : ৮

কংগ্রেস: ৫

বিজেপি : ৩

অন্যান্য : ২

মুখ্যমন্ত্রী এন. রঙ্গাসামি থট্টাঞ্চাভাডি কেন্দ্রে জিতেছেন ৪ হাজার ৪৪১ ভোটে।

কারাইকাল নর্থ, ইয়ানাম, ল’স্পেট সহ একাধিক কেন্দ্রে অল ইন্ডিয়া এন.আর. কংগ্রেস (এন.আর. কংগ্রেস) জয় পেয়েছে বা এগিয়ে রয়েছে।

কিছু কেন্দ্রে কড়া লড়াই—ভিলিয়ানুর, ইয়ানাম, ল’স্পেট—যেখানে অল্প ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande