এম্বালামে কংগ্রেসকে হারিয়ে জয় এআইএনআরসি প্রার্থী মোহামদাউসের
পুদুচেরি, ৪ মে (হি.স.) : এম্বালাম বিধানসভা আসনে কংগ্রেসকে পরাজিত করে জয় পেল অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি)। দলের প্রার্থী ই মোহামদাউস ৪ হাজার ৬১ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী এম কান্দাস্বামীকে হারান। সোমবার গণনার শুরু থেকেই এই আসনে এআইএনআ
এম্বালামে কংগ্রেসকে হারিয়ে জয় এআইএনআরসি প্রার্থী মোহামদাউসের


পুদুচেরি, ৪ মে (হি.স.) : এম্বালাম বিধানসভা আসনে কংগ্রেসকে পরাজিত করে জয় পেল অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি)। দলের প্রার্থী ই মোহামদাউস ৪ হাজার ৬১ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী এম কান্দাস্বামীকে হারান। সোমবার

গণনার শুরু থেকেই এই আসনে এআইএনআরসি প্রার্থী এগিয়ে ছিলেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রতিটি রাউন্ডে ব্যবধান ধীরে ধীরে বাড়তে থাকায় শেষ পর্যন্ত ফলাফল অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে।

রাজনৈতিক মহলের মতে, এম্বালাম আসনে এই জয় এআইএনআরসি-র সংগঠনগত শক্তির প্রতিফলন। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী -র নেতৃত্বে দলের ধারাবাহিক প্রভাব যে এখনও বজায় রয়েছে, এই ফলাফল তারই ইঙ্গিত দিচ্ছে। পুদুচেরির সামগ্রিক নির্বাচনী ছবিতে এআইএনআরসি-র এই জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande