কোলাথুরে হেরে গেলেন স্ট্যালিন
চেন্নাই, ৪ মে (হি.স.): পর পর তিন বার জিতেছিলেন। সেই কোলাথুরে এ বার হেরে গেলেন তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁকে হারালেন টিভিকে-র ভিএস বাবু। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, তামিলনাড়ুতে ১০৭ আসনে এগিয়ে বিজয়ের দল। তামিলনাড়ুতে আবার দ্বিত
কোলাথুরে হেরে গেলেন স্ট্যালিন


চেন্নাই, ৪ মে (হি.স.): পর পর তিন বার জিতেছিলেন। সেই কোলাথুরে এ বার হেরে গেলেন তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁকে হারালেন টিভিকে-র ভিএস বাবু। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, তামিলনাড়ুতে ১০৭ আসনে এগিয়ে বিজয়ের দল। তামিলনাড়ুতে আবার দ্বিতীয় স্থানে উঠে এল ডিএমকে। ৫৬টি আসনে তারা এগিয়ে। ১০৬টি আসনে এগিয়ে টিভিকে।

কোলাথুর আসনে পিছিয়ে পড়েন স্ট্যালিন। এগিয়ে ছিলেন টিভিকে-র ভিএস বাবু। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন। সেই আসনেই এবার পরাজয়ের সম্মুখীন হতে হল তাঁকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande