
পুদুচেরি, ৪ মে (হি.স.) : সোমবার আরিয়ানকুপ্পম বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় পেলেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) প্রার্থী সি আইয়াপ্পন। তিনি মাত্র ৬০৩ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী ডি বিজয়লক্ষ্মীকে পরাজিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনার প্রতিটি রাউন্ডেই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ওঠানামা করছিল, ফলে শেষ পর্যন্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ রাউন্ডে গিয়ে আইয়াপ্পন সামান্য ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন।
রাজনৈতিক মহলের মতে, আরিয়ানকুপ্পমের এই ফলাফল পুদুচেরির সামগ্রিক নির্বাচনী চিত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। অল্প ব্যবধানের এই জয় এআইএনআরসি-র জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই কংগ্রেসের জন্যও এটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য