তামিলনাড়ু ভোট গণনা ২০২৬ : এডাপ্পাডিতে বড় লিডে এগিয়ে ইপিএস, পিছিয়ে ডিএমকে ও টিভিকে সমর্থিত প্রার্থী
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা ভোট গণনায় ১১তম রাউন্ড শেষে এডাপ্পাডি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে. পালানিস্বামী (ইপিএস)। তিনি মোট ৬৬ হাজার ৬৫১ ভোট পেয়ে ৪১ হাজার ৭৩৭ ভোটের বড় লিডে রয়েছেন। ট
তামিলনাড়ু ভোট গণনা ২০২৬ : এডাপ্পাডিতে বড় লিডে এগিয়ে ইপিএস, পিছিয়ে ডিএমকে ও টিভিকে সমর্থিত প্রার্থী


চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা ভোট গণনায় ১১তম রাউন্ড শেষে এডাপ্পাডি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে. পালানিস্বামী (ইপিএস)।

তিনি মোট ৬৬ হাজার ৬৫১ ভোট পেয়ে ৪১ হাজার ৭৩৭ ভোটের বড় লিডে রয়েছেন।

টিভিকে সমর্থিত নির্দল প্রার্থী কে. প্রেমকুমার পেয়েছেন ২৪ হাজার ৯১৪ ভোট।

ডিএমকে প্রার্থী সি. কাসি পেয়েছেন ১৭ হাজার ৯০৭ ভোট।

এই ফলাফলে এআইএডিএমকে শিবিরে স্বস্তি ফিরেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande