
পাটনা, ৬ মে (হি.স.): বিহারের সীমান্ত শহর রক্সৌল-এ নতুন বিমানবন্দর নির্মাণের পথে বড় অগ্রগতি হল। প্রস্তাবিত বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য সরকার টেন্ডার জারি করেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
এদিন তিনি এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে ধন্যবাদ জানান এবং এই উদ্যোগকে বিহারের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
সরকারি তথ্য অনুযায়ী, রানওয়ে, এপ্রন, ট্যাক্সিওয়ে সহ বিমানবন্দরের এয়ারসাইড পরিকাঠামো উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি পরিষেবার টেন্ডার জারি করা হয়েছে। এই প্রকল্প সীমাঞ্চল অঞ্চলে বিমান পরিষেবাকে আরও সহজ করবে এবং বাণিজ্য ও পর্যটনে গতি আনবে।
রক্সৌল নেপাল সীমান্ত সংলগ্ন হওয়ায় এই বিমানবন্দরকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের দাবি, এর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি আসবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য