
চেন্নাই ও তিরুবনন্তপুরম, ৬ মে (হি.স.): তামিলনাড়ু ও কেরলমে সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে, জোরদার প্রস্তুতি চলছে পুদুচেরিতেও। তামিলনাড়ুতে ইতিধ্যেই সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের এই রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে চিত্র তারকা তথা রাজনীতিবিদ বিজয়ের দল টিভিকে। দলের অভূতপূর্ব জয়ের পর নবনির্বাচিত বিধায়করা বিজয়কে তাঁদের দলনেতা নির্বাচিত করেছেন। বিজয়ই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা এখন শুধু সময়ের অপেক্ষা।বুধবারই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজয়। অন্যদিকে, তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে এম কে স্ট্যালিনের ইস্তফা গ্রহণ করেছেন।
কেরলমে এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। সেখানেও সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৪০ আসনের কেরলম বিধানসভায় ইউডিএফ জিতেছে ১০২টিতে। কংগ্রেস একাই ৬৩ আসনে জিতেছে। আবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে এবারও জিতেছে এনডিএ। সেখানেও সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক ডঃ মনসুখ মান্ডভিয়া এবং সহ পর্যবেক্ষক নির্মল কুমার সুরানার উপস্থিতিতে বিজেপি কার্যালয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয় এ নামাসিভায়মকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ