হিংসা সবচেয়ে বেশি হয়েছে আসানসোল ও কোচবিহারে, বললেন ডিজিপি
কলকাতা, ৬ মে (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্য থেকে হিংসা ও অশান্তির ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে ডিজিপি সিদ্ধ নাথ গুপ্তা বলেছেন, আসানসোল, কোচবিহার, বারুইপুরে বেশি ঘটনা ঘটেছে। আজ কোনও গন্ডগোলের খবর নেই। না
ডিজিপি সিদ্ধ নাথ গুপ্তা


কলকাতা, ৬ মে (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্য থেকে হিংসা ও অশান্তির ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে ডিজিপি সিদ্ধ নাথ গুপ্তা বলেছেন, আসানসোল, কোচবিহার, বারুইপুরে বেশি ঘটনা ঘটেছে। আজ কোনও গন্ডগোলের খবর নেই। নানুর ও নিউ টাউনে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যে নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত বুধবার আরও বলেন, আমরা ২০০টিরও বেশি এফআইআর দায়ের করেছি। নির্দিষ্ট মামলায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিরোধমূলক ধারায় ১১০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। ফলে, আজ সকাল থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা প্রসঙ্গে ডিজিপি এদিন বলেন, নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কয়েকজন কথা বলছিলেন। সাংসদ (অভিষেক বন্দ্যোপাধ্যায়) এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেড+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। ইয়েলো বুকে জেড+ ক্যাটাগরির জন্য বাহিনী মোতায়েনের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমরা জেড+ ক্যাটাগরির সুরক্ষিত ব্যক্তিদের জন্য ইয়েলো বুকে দেওয়া বিধান অনুযায়ী বাহিনী মোতায়েন করছি। এর অতিরিক্ত মোতায়েন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা তা আইন-শৃঙ্খলার জন্য ব্যবহার করছি। সুতরাং, সংক্ষেপে বলতে গেলে, কোনও নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। ইয়েলো বুকে দেওয়া প্রোটোকল অনুযায়ীই নিরাপত্তা দেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande