
বারাণসী, ৬ মে (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বারাণসী সফরে আসেন। গোরক্ষপুর থেকে হেলিকপ্টারে তিনি পুলিশ লাইনের হেলিপ্যাডে অবতরণ করেন। সেখানে বিজেপি নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।
এরপর মুখ্যমন্ত্রী বাডালালপুরের উদয় প্রতাপ কলেজের অর্থনীতির অধ্যাপক ড. রাজীব কৃষ্ণর বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা জানান এবং মহিলা ও শিশুদের আশীর্বাদ করেন। পরবর্তীতে পরিবারের সঙ্গে ছবি তোলেন তিনি।
এরপর মুখ্যমন্ত্রী কালভৈরব মন্দিরে গিয়ে পূজার্চনা করেন। সেখানে তিনি নিয়ম মেনে আরতি করেন এবং দেশ-রাজ্যের মঙ্গল কামনা করেন।
পরে তিনি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির-এ গিয়ে পুজো ও অভিষেক করেন। মন্দিরে দর্শনের পর তিনি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
এই সফরে মন্ত্রী অনিল রাজভার, রবিশ্বর জয়সওয়াল, ড. দয়াশঙ্কর মিশ্র ‘দয়ালু’ সহ একাধিক বিধায়ক ও এমএলসি উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং পুরো রুটকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য