দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে, বৃদ্ধি পেতে পারে গরম
কলকাতা, ৬ মে (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বৃদ্ধি পেতে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর
গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহেরও পূর্বাভাস


কলকাতা, ৬ মে (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বৃদ্ধি পেতে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হতে পারে ঝড়-বৃষ্টি।

তবে, এবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই গরমও বাড়তে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার থেকে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande