
কলকাতা, ৭ মে (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন অখিলেশ। বিমানবন্দরে অখিলেশের পাশেই ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বিজেপিকে আক্রমণ করে অখিলেশ এদিন বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস করার একটা উপায় বের করা হয়েছে। সম্ভবত বিজেপির মতো গণতন্ত্রের এত ক্ষতি আর কেউ করেনি। তারা কোনও নারীর উত্থান কখনোই দেখতে পারে না। এখানে ভোটগ্রহণ হয়েছে বটে, কিন্তু মানুষ নিজের ইচ্ছায় নয়, বরং চাপের মুখে বেশি ভোট দিয়েছে।
অখিলেশ আরও বলেন, প্রিয়জনকে হারানো, রাজনৈতিক কর্মীদের সঙ্গে আচরণ, তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া এবং নিজেদের কর্মীদের প্রতি এই ধরনের আচরণ, এর দায় কার? এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কে নিল? নির্বাচন কমিশন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? তাঁরা বলেছিলেন যে তাঁরা লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন, আমি শুনেছি ৩ লক্ষেরও বেশি। এখানে ৩ লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল এবং একটি সমান্তরাল কাঠামো তৈরি করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ