ভারত-এ এবং অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিসিআই
মুম্বই, ৭ মে (হি.স.): ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুধবার রাতে ভারত-এ এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন সূচি ঘোষণা করেছে। ভারত-এ দল একটি মাল্টি-ফরম্যাট দ্বিপাক্ষিক সিরিজের জন্য অস্ট্রেলিয়া-এ দলকে স্বাগত জানাবে। এই সফর শুরু হবে দুটি দিন
ভারত-এ এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিক্সচার ঘোষণা করল বিসিসিআই


মুম্বই, ৭ মে (হি.স.): ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুধবার রাতে ভারত-এ এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন সূচি ঘোষণা করেছে।

ভারত-এ দল একটি মাল্টি-ফরম্যাট দ্বিপাক্ষিক সিরিজের জন্য অস্ট্রেলিয়া-এ দলকে স্বাগত জানাবে। এই সফর শুরু হবে দুটি দিনের ম্যাচ দিয়ে। সফর শুরু হবে পুদুচেরিতে ২২-২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর-২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর দল দুটি ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে।

অনূর্ধ্ব-১৯ দলও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে, যার শুরুটা হবে ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর রাজকোটে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর রাজকোট ও আহমেদাবাদে দুটি ৪ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারত 'এ' বনাম অস্ট্রেলিয়া 'এ' - সম্পূর্ণ সময়সূচি :

**প্রথম ৪ দিনের ম্যাচ - ২২ থেকে ২৫ সেপ্টেম্বর - পুদুচেরি

**দ্বিতীয় ৪ দিনের ম্যাচ - ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর - পুদুচেরি

**প্রথম একদিনের ম্যাচ - ৬ অক্টোবর - পুদুচেরি

**দ্বিতীয় একদিনের ম্যাচ - ৯ অক্টোবর - পুদুচেরি

**তৃতীয় একদিনের ম্যাচ - ১১ অক্টোবর - পুদুচেরি

ভারত অনূর্ধ্ব-১৯ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ - সম্পূর্ণ সময়সূচি :

**প্রথম ওয়ানডে - ১৮ সেপ্টেম্বর - রাজকোট

**দ্বিতীয় একদিনের ম্যাচ - ২১ সেপ্টেম্বর - রাজকোট

**তৃতীয় একদিনের ম্যাচ - ২৩ সেপ্টেম্বর - রাজকোট

**প্রথম ৪ দিনের ম্যাচ - ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর - রাজকোট

**দ্বিতীয় ৪ দিনের ম্যাচ - ৫ থেকে ৮ অক্টোবর - আহমেদাবাদ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande