অবৈধ অনুপ্রবেশ রোধে শ্রীভূমি সীমান্তে কড়া নজরদারি
শ্রীভূমি (অসম), ৭ মে (হি. স.) : অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে শ্রীভূমি পুলিশ। বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে নিবিড় পদ-টহল ও এলাকা নিয়ন্ত্রণ কার্যক
Sribhumi Border


শ্রীভূমি (অসম), ৭ মে (হি. স.) : অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে শ্রীভূমি পুলিশ। বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে নিবিড় পদ-টহল ও এলাকা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অভিযানের সময় সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি সন্দেহজনক চলাচলের উপরও কড়া পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande