
কলকাতা, ১ জুন (হি. স.) : সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে পি. সেন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। রোমাঞ্চকর খেলায় সেমিফাইনালে সোমবার সুপার ওভারে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে পি. সেন স্মৃতি আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল ক্লাব।
উল্লেখ্য, আগামী বুধবারের ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ টাউন ক্লাব। প্রথম সেমিফাইনালে বড়িশা স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে টাউন ক্লাব।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর - ইস্টবেঙ্গল ক্লাব ২৯১ (৩৭.৩ ওভার) বনাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ২৯১/৮ (৩৮ ওভার) — ম্যাচ টাই।
ইস্টবেঙ্গল : সুদীপ কুমার ঘরামি - ৫৭ রান, মণিশঙ্কর মুরাসিংহ - ৫৩ রান; বিকাশ সিংহ - ৩/৪৫।
একনজরে - মোহনবাগান: অভিমন্যু ঈশ্বরন ৮৮ রান, অভিষেক রামন ৬১ রান; রবি কুমার ৪/৪৮।
সুপার ওভার: মোহনবাগান - ১৪/০ (১ ওভার), ইস্টবেঙ্গল ১৫/১ (৫ বল)।
ইস্টবেঙ্গল সুপার ওভারে জয়ী।
খেলার স্থান - ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে। বড়িশা স্পোর্টিং ক্লাব ১৫১ রান (৩৫.১ ওভার) বনাম টাউন ক্লাব ১৫৫/৫ (২৬.৩ ওভার)
টাউন ক্লাব ৫ উইকেটে জয়ী।
টাউন ক্লাব: রাহুল প্রসাদ - ২১ রান ও ৩/৩২, অঙ্কুর পাল - ৬৯ রান।
বড়িশা স্পোর্টিং: প্রভাত মৌর্য - ৭২ রান।
স্থান : জেইউ দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ড।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত