পাটনার বিস্কোমান ভবনের ১৩ তলায় আগুন, দমকলের চেষ্টায় এসেছে নিয়ন্ত্রণে
পাটনা, ১৩ জুন (হি.স.): আগুন লাগল পাটনার বিস্কোমান ভবনে। গান্ধী ময়দানের কাছে অবস্থিত বিস্কোমান ভবনের ১৩ তলায় শনিবার ভোররাতে আগুন লাগে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জি। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর শনিবার সকালে আগুন
পাটনার বিস্কোমান ভবনের ১৩ তলায় আগুন, দমকলের চেষ্টায় এসেছে নিয়ন্ত্রণে


পাটনা, ১৩ জুন (হি.স.): আগুন লাগল পাটনার বিস্কোমান ভবনে। গান্ধী ময়দানের কাছে অবস্থিত বিস্কোমান ভবনের ১৩ তলায় শনিবার ভোররাতে আগুন লাগে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জি। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর শনিবার সকালে আগুন আয়ত্তে এসেছে।

দমকল অফিসার রিতেশ পান্ডে বলেন, ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ আমরা খবর পাই, বিস্কোমান ভবনের ১৩ তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাই। আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্কোমান ভবনের ওপরের একটি তলা থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানকার মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি সম্পর্কে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে অবহিত করা হয় এবং খবর পেয়েই বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande