হিমাচলের শিমলায় স্বচ্ছতা অভিযানে শামিল কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা
শিমলা, ১৩ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় স্বচ্ছতা অভিযানে শামিল হলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা শিমলার চৌরা ময়দানে আয়োজিত স্বচ্ছতা অভিযানে অংশ নেন। এই সময়ে ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম
হিমাচলের শিমলায় স্বচ্ছতা অভিযানে শামিল কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা


শিমলা, ১৩ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় স্বচ্ছতা অভিযানে শামিল হলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা শিমলার চৌরা ময়দানে আয়োজিত স্বচ্ছতা অভিযানে অংশ নেন। এই সময়ে ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে নাড্ডা বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী স্বচ্ছতা কর্মসূচির ডাক দিয়েছিলেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ‘স্বচ্ছতা অভিযান’-কে একটি গণ-আন্দোলনে রূপ দেন এবং এটিকে একটি সুসংহত জাতীয় অভিযানের কাঠামো প্রদান করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande