সামশেরগঞ্জে ধৃত বাংলাদেশি যুবক, পাঠানো হলো হোল্ডিং সেন্টারে
মুর্শিদাবাদ, ২ জুন (হি.স.): মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে ধৃত বাংলাদেশি যুবক। ধৃতের নাম সাহিন শেখ। অভিযোগ, সাহিন দীর্ঘ ১৫ বছর ধরে নিজের পরিচয় লুকিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বসবাস করছিলেন। এমনকী, বিয়ে করে সংসারও পেতেছিলেন। সোমবার গোপন সূত্রে খবর প
সামশেরগঞ্জে ধৃত বাংলাদেশি যুবক, পাঠানো হলো হোল্ডিং সেন্টারে


মুর্শিদাবাদ, ২ জুন (হি.স.): মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে ধৃত বাংলাদেশি যুবক। ধৃতের নাম সাহিন শেখ। অভিযোগ, সাহিন দীর্ঘ ১৫ বছর ধরে নিজের পরিচয় লুকিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বসবাস করছিলেন। এমনকী, বিয়ে করে সংসারও পেতেছিলেন। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। তার পরে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত জালাদিপুর সিমেন্ট গুদাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গ্রেফতারের পর অভিযুক্তের সমস্ত নথিপত্র খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয়, তিনি বাংলাদেশেরই নাগরিক। ধৃতের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ২০১১ সালে বৈধ নথিপত্র ছাড়াই ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চলে আসেন বলে অভিযোগ। পুলিশের জেরায় ধৃত অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার সকালে তাঁকে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande