জালৌনের এক গ্রামে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
ওরাই, ২ জুন ( হি.স.): উত্তর প্রদেশের জালৌনের এক গ্রামে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ। মঙ্গলবার কুথাউন্দ থানার অন্তর্গত বাওয়ালি গ্রামের বাইরে একটি বাবলা গাছ থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়ে চাঞ্চল্য। এদিন পুলিশ
জালৌনের এক গ্রামে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ


ওরাই, ২ জুন ( হি.স.): উত্তর প্রদেশের জালৌনের এক গ্রামে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ। মঙ্গলবার কুথাউন্দ থানার অন্তর্গত বাওয়ালি গ্রামের বাইরে একটি বাবলা গাছ থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়ে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে ,মৃতের নাম পিন্টু রাঠোর ওরফে বীর সিং (৩২)। সে কুথাউন্দ থানার অন্তর্গত বাওয়ালি গ্রামের বাসিন্দা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয়রা এদিন গ্রামের বাইরের একটি বাবলা গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতের পরিবারের সদস্যরা পুলিশকে জানান ,পিন্টু বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল । সে চার বছর আগ্রায় এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande