
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করলো কেন্দ্রীয় সরকার। গত মাসেই নাগরিকত্ব সংক্রান্ত ২০০৯ সালের বিধি সংশোধন করা হয়েছে। এ বার ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতেও সংশোধন করা হল। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিয়েছে ভারত সরকার। দেশকে অনুপ্রবেশমুক্ত করার চেষ্টা চলছে। এরই মাঝে অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করে দিল স্বরাষ্ট্র মন্ত্রক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনও বিদেশি যদি মেয়াদ শেষের পরেও ভারতে থাকতে চান, তবে মেয়াদ শেষের আগেই তাঁকে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে। আগে এই ধরনের ভিসার ক্ষেত্রে নিয়ম ছিল, ১৮০ দিনের মেয়াদ শেষের ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করত হবে। সেই নিয়ম এ বার বদলে ফেলা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ