পুরবোর্ডের নেতৃত্বে অনাস্থা, পদত্যাগের ঘোষণা তারক সিংয়ের; কলকাতা পুরসভায় নতুন বিতর্ক
কলকাতা, ২ জুন (হি. স.):কলকাতা পুরসভার প্রশাসনিক কার্যকলাপ ও নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা করলেন পুরসভার এমআইসি সদস্য তারক সিং। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেন এবং পুরবোর্ডের কার্যকারিতা
তারক সিং


কলকাতা, ২ জুন (হি. স.):কলকাতা পুরসভার প্রশাসনিক কার্যকলাপ ও নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা করলেন পুরসভার এমআইসি সদস্য তারক সিং। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেন এবং পুরবোর্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।তারক সিং অভিযোগ করেন, বর্ষার আগে গুরুত্বপূর্ণ মনসুন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়নি। বিষয়টি নিয়ে তিনি মেয়র ও পুর কমিশনারকে একাধিকবার জানালেও কোনও ফল মেলেনি। তাঁর দাবি, কলকাতার জলনিকাশি ও জমা জলের সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, প্রতিদিন পুরসভায় এলেও কোনও কাজের সুযোগ পাচ্ছেন না এবং এভাবে দায়িত্ব পালন সম্ভব নয় বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।এছাড়াও তিনি পুরসভার হাউস মিটিং নিয়মিত না হওয়া, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং দলের বর্তমান নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, কলকাতা পুরসভার ১০৪টি ওয়ার্ডে দল পিছিয়ে পড়েছে এবং সেই কারণে পুরবোর্ডেরও দায়িত্ব নেওয়া উচিত।একই সঙ্গে তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সাংগঠনিক নেতৃত্বের সমালোচনা করেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে, তাঁর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande