
লন্ডন, ২০ জুন (হি.স.): লন্ডনে দুই ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে একটি ট্রেনের চালকের। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বিকেলে উত্তর লন্ডনের বেডফোর্ডে ওই দুর্ঘটনা ঘটে। এক চালকের মৃত্যুর খবর জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দু’টি ট্রেনই দক্ষিণ থেকে লন্ডনের সেন্ট প্যাংক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে আহতদের উদ্ধার করার কাজ শুরু হয়।
উত্তর লন্ডন থেকে প্রায় ৬০ মাইল দূরে বেডফোর্ড এলাকায় দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পূর্ব লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিস জানায়, বেডফোর্ডের দক্ষিণে এই ট্রেন দু্র্ঘটনার খবর পেতেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে তারা একটি এয়ার অ্যাম্বুল্যান্স-সহ একাধিক জরুরি সামগ্রী পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ