প্রবীণ বয়সে সুস্বাস্থ্য ও সুস্থতার প্রচারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এনএফ রেলের
গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : প্রবীণ বয়সে সুস্বাস্থ্য ও সুস্থতার প্রচার করতে সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। স্বাস্থ্য, ফিটনেস এবং ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তোলার ক্ষেত্রে যোগব্যায়াম একটি শক্তিশালী মাধ্যম হিসেব
মালিগাঁওয়ে রেলওয়ে ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবসে জিএম চেতনকুমার সহ রেলের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকগণ


গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : প্রবীণ বয়সে সুস্বাস্থ্য ও সুস্থতার প্রচার করতে সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। স্বাস্থ্য, ফিটনেস এবং ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তোলার ক্ষেত্রে যোগব্যায়াম একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গুরুত্বারোপ করে, যোগব্যায়ামের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনযাত্রার অংশ হিসেবে একে গ্রহণ করতে উৎসাহিত করার লক্ষ্যে গুয়াহাটিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয়, সমস্ত ডিভিশন, ওয়ার্কশপ এবং রেলওয়ের অন্যান্য প্রতিষ্ঠানে যোগব্যায়াম অনুশীলনের আয়োজন করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর বিষয়বস্তু ‘প্রবীণ বয়সে সুস্বাস্থ্যের জন্য জন্য যোগব্যায়াম’ জীবনজুড়ে শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য এবং ভাবনাত্মক সহনশীলতা বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। এটি নমনীয়তা, শক্তি ও ভারসাম্য বৃদ্ধির ক্ষেত্রে যোগব্যায়ামের সক্ষমতার ওপর জোর দেয় এবং পাশাপাশি একটি স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনধারাকেও উৎসাহিত করে। এবারের থিম সুস্থ জীবনযাপনের এক বৃহত্তর দৃষ্টিভঙ্গিকেও তুলে ধরে, যা শরীর, মন ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে এবং সার্বিক স্বাস্থ্য ও সুস্থতাকে উৎসাহিত করে।

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর উদযাপন বিশেষ তাৎপর্যব হন করে। কারণ এটি বিশ্বব্যাপী আন্দোলনের দ্বাদশ বার্ষিকী, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জনসাধারণকে একটি সুস্বাস্থ্য ও ভারসাম্যপূর্ণ জীবনধারার জন্য যোগব্যায়াম গ্রহণ করতে অনুপ্রাণিত করে। অন্তর্ভুক্তিমূলক অনুশীলনের মাধ্যমে যোগব্যায়াম প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার, জীবনযাত্রার মানের উন্নয়ন এবং সুস্থ বার্ধক্যকে সহায়তা অব্যাহত রেখেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয়ে, মালিগাঁওয়ের রেলওয়ে ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব রেলওয়ের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সাথে এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন। রেলওয়ে আধিকারিক, কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্দীপনার সাথে বিভিন্ন যোগাসন অনুশীলন করেন এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণে তাঁদের অঙ্গীকার প্রদর্শন করেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-এর জেনারেল ম্যানেজার আশিস বনসালের নেতৃত্বে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-এর জেনারেল ম্যানেজার (নির্মাণ) কার্যালয়েও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশনে অনুরূপ কার্যসূচির আয়োজন করা হয়। হাজার হাজার রেলকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন ওই সব কার্যসূচিতে। সমন্বিত উদযাপনটি কর্মচারীদের কল্যাণ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনযাপনের ওপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক গুরুত্বকেই প্রতিফলিত করেছে।

উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন, অর্থাৎ ২১ জুন পালন করা ‘আন্তর্জাতিক যোগ দিবস’ ভারসাম্য, সুস্থতা এবং মননশীল জীবনযাপনের প্রতীক। এই তারিখে যোগ দিবস উদযাপন শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও প্রকৃতির মধ্যকার সংযোগকে তুলে ধরে এবং জনসাধারণকে আরও স্বাস্থ্যকর ও দীর্ঘমেয়াদি জীবনধারা গ্রহণে অনুপ্রাণিত করে।

‘প্রবীণ বয়সে সুস্বাস্থ্যের জন্য জন্য যোগব্যায়াম’-এর বার্তাটি আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জনসাধারণের মধ্যে যোগব্যায়ামের সুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। ডিজিটাল প্রচারের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জনসাধারণকে উন্নত স্বাস্থ্য, সক্রিয় বার্ধক্য এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করতে উৎসাহিত করেছে, প্রেস বার্তায় বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande