নিয়মিত যোগব্যায়াম সুস্থতা বাড়ায়, মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটায় : পীযূষ গোয়েল
মুম্বই, ২১ জুন (হি.স.): কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মুম্বইয়ে যোগচর্চা করেন। পাশপাশি যোগের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নিয়মিত যোগব্যায়াম সুস্থতা বাড়ায়, মানুষের স
পীযূষ গোয়েল


মুম্বই, ২১ জুন (হি.স.): কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মুম্বইয়ে যোগচর্চা করেন। পাশপাশি যোগের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নিয়মিত যোগব্যায়াম সুস্থতা বাড়ায়, মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেন, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় যোগ এখন ১৯০টি দেশে পৌঁছেছে। নিয়মিত যোগচর্চা সুস্থতা বাড়ায় এবং মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি সর্বতোভাবে উপকার প্রদান করে। ‘বসুধৈব কুটুম্বকম’-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী এটি নিশ্চিত করার জন্য কাজ করেছেন, যাতে সারা বিশ্বের মানুষ এর থেকে উপকৃত হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande