
হুগলি , ২১জুন (হি.স.): আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মাদ্রাসা ছাত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার নজির গড়লেন বিধায়ক হেমন্ত বাগ। রবিবার বাড়ি থেকে মুড়ি কিনতে বের হলে সুহানা খাতুনকে আরামবাগ-চাপাডাঙ্গা রাজ্য সড়কে একটি মোটরবাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় নিজের গাড়ি থামান বিধায়ক। এরপর দ্রুত সুহানাকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং পরিবারের সদস্যদের খবর দেন। ছাত্রীর বাবা শেখ সাদ্দাম হোসেন বলেন, “বিধায়ক পরিবারের সদস্যের মতো পাশে দাঁড়িয়েছেন, তাঁর এই সাহায্য আমরা কখনও ভুলব না।”
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA