ফলতাকে ‘মডেল ব্লক’ করার পরিকল্পনা রাজ্যের, ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
কলকাতা, ২২ জুন (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা এলাকাকে একটি ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে প্রথম পর্যায়ে এই এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তৎপর সরকার। সেই লক্ষ্যেই বর্তমানে কাজ চলছে। এর অংশ হিস
রাজ্য বাজেটে অর্থ মন্ত্রীর ঘোষণা


কলকাতা, ২২ জুন (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা এলাকাকে একটি ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে প্রথম পর্যায়ে এই এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তৎপর সরকার। সেই লক্ষ্যেই বর্তমানে কাজ চলছে। এর অংশ হিসেবে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে, যেখানে সামগ্রিক জরুরি প্রসূতি সেবার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জন্য আগামী অর্থবর্ষে মোট ২৪,৭৫৩.৭২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত সোমবার বিধানসভায় বাজেট ভাষণে এই কথা ঘোষণা করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande