এক লক্ষ কর্মী নিয়োগের বার্তা অর্থমন্ত্রীর
কলকাতা, ২২ জুন (হি.স.): সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের বিভিন্ন সরকারি শূন্য পদে ১ লক্ষ কর্মী নিয়োগের বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ
এক লক্ষ কর্মী নিয়োগের বার্তা অর্থমন্ত্রীর


কলকাতা, ২২ জুন (হি.স.): সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের বিভিন্ন সরকারি শূন্য পদে ১ লক্ষ কর্মী নিয়োগের বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ইউপিএসসি-র ধাঁচে পরিকাঠামো গড়ে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।

এছাড়া স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ডদের পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা করে বৃদ্ধি। এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি। আগস্ট থেকে মিলবে বাড়তি টাকা। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর।অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ৫ হাজার টাকা করে ভাতার ঘোষণা করা হয় এদিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande