রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধি বাজেটে, বাড়ছে মিড ডে মিলের ব্যয় বরাদ্দ
কলকাতা, ২২ জুন (হি.স.): সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাপিছু দৈনিক খাবারের জন্য টাকা বাড়ানো হল। সোমবার রাজ্য বাজেটে সেটি বাড়িয়ে দৈনিক ১১০ টাকা করার প্রস্তাব দেও
রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধি বাজেটে, বাড়ছে মিড ডে মিলের ব্যয় বরাদ্দ


কলকাতা, ২২ জুন (হি.স.): সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাপিছু দৈনিক খাবারের জন্য টাকা বাড়ানো হল। সোমবার রাজ্য বাজেটে সেটি বাড়িয়ে দৈনিক ১১০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৭ থেকে ৫৬ টাকা ৬৪ পয়সা বরাদ্দ ছিল। খাবারের দর কম থাকায় রোগীদের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল।

পাশাপাশি, বাড়ছে প্রাথমিক স্কুলে মিড ডে মিল উপকরণের ব্যয় বরাদ্দ। বাজেট ভাষণে প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ ১০ টাকা করা হবে। এতদিন মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ প্রায় ৬ টাকা ৭৮ পয়সা। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ৮ টাকা ১৭ পয়সার কাছাকাছি। এছাড়়াও কলকাতা পুরসভা এলাকায় স্কুলে স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগে ইসকনের সহযোগিতা নেবে রাজ্য সরকার। কলকাতা পুরসভা এলাকায় স্কুলে স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande