(আপডেট) ১ লক্ষ সরকারি চাকরি, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ও পুলিশে ২০ হাজার নিয়োগ : রাজ্য বাজেটে ঘোষণা
কলকাতা, ২২ জুন (হি. স.) : রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট কর্মসংস্থানের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় তিনি জানান, রাজ্যে দ্রুত ১ লক্ষ শূন্যপদে সরকারি কর্মী নিয়ো
মহিলাদের জন্য ৩৩ শতাংশ% সংরক্ষণ


কলকাতা, ২২ জুন (হি. স.) : রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট কর্মসংস্থানের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় তিনি জানান, রাজ্যে দ্রুত ১ লক্ষ শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ করা হবে। কর্মসংস্থানের এই বিপুল সুযোগের পাশাপাশি নারী ক্ষমতায়নে জোর দিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, এই মোট শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

বাজেটের এই মেগা নিয়োগ পরিকল্পনার সিংহভাগই হতে চলেছে শিক্ষা ও পুলিশ প্রশাসনে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মোট ১ লক্ষ পদের মধ্যে ৫০ হাজার পদে শিক্ষক-শিক্ষিকা এবং ২০ হাজার পদে নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে। পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী করতে এবং নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজ্য রিজার্ভ ফোর্সে দুটি নতুন মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। এর পাশাপাশি, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বড়সড় স্বস্তি দিয়ে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। যোগ্য প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে নিউটাউনে একটি নতুন 'সিভিল সার্ভিস ইনস্টিটিউশন' বা প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হবে। একই সঙ্গে কলকাতায় একটি নতুন সংস্কৃতি স্কুল তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে।

শুধু স্থায়ী সরকারি চাকরিই নয়, আধাসামরিক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও বাজেটে ইতিবাচক পদক্ষেপের কথা বলা হয়েছে। যেখানে প্রযোজ্য, সেখানে সরকারি নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ আসন প্রাক্তন 'অগ্নিবীরদের' জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এ ছাড়াও সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, গ্রামীণ কর্মসংস্থানে গতি আনতে রাজ্যে কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের জন্য ১২৫ দিনের কাজের সুযোগ নিশ্চিত করার বড় ঘোষণা করেছে নতুন সরকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande