তৃণমূলের প্রথম জেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে বিজেপির দখল, সভাধিপতি বামদেব গুছাইত
তমলুক, ২২ জুন (হি. স.) : দীর্ঘ প্রায় আঠারো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিল বিজেপি। সোমবার জেলা পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাধিপতি হিসেবে নির্বাচিত হন বামদেব গুছাইত এবং সহকারী সভাধিপতি হন বাসুরি পণ
সম্বর্ধনা


তমলুক, ২২ জুন (হি. স.) : দীর্ঘ প্রায় আঠারো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিল বিজেপি। সোমবার জেলা পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাধিপতি হিসেবে নির্বাচিত হন বামদেব গুছাইত এবং সহকারী সভাধিপতি হন বাসুরি পণ্ডিত।জেলা পরিষদের মোট আসন ৭০টি। বর্তমানে দু’জন সদস্যের মৃত্যু হওয়ায় কার্যকর সদস্য সংখ্যা ৬৮। রাজ্যে সরকার পরিবর্তনের পর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারী সভাধিপতি সুহাসিনী কর পদত্যাগ করেন। এরপর সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সভাধিপতি পদের জন্য জয়দেব মিদ্যা বামদেব গুছাইতের নাম প্রস্তাব করেন, যা উপস্থিত সদস্যরা সমর্থন করেন। একইভাবে পূর্ণিমা দাস বাসুরি পণ্ডিতের নাম সহকারী সভাধিপতি পদে প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।নির্বাচনের পর জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভাকক্ষে নবনির্বাচিত দুই পদাধিকারীকে সংবর্ধনা জানানো হয়। বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা আতসবাজি ফাটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মাতেন। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, “এখন কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ ও বিধায়ক—সব ক্ষেত্রেই বিজেপি রয়েছে। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande