বাজেট পেশের পর প্রতিক্রিয়া ঋতব্রতর
কলকাতা, ২২ জুন (হি.স.): বিরোধী দলনেতা হিসেবে বাজেট নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আমরা অন্ধ বিরোধিতা করব না। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত। এটা প্রয়োজন ছিল। চা বাগানের জন্য যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভালো। তব
বাজেট পেশের পর প্রতিক্রিয়া ঋতব্রতর


কলকাতা, ২২ জুন (হি.স.): বিরোধী দলনেতা হিসেবে বাজেট নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আমরা অন্ধ বিরোধিতা করব না। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত। এটা প্রয়োজন ছিল। চা বাগানের জন্য যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভালো। তবে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তিও রয়েছে। তা বাজেট আলোচনার দিন বলব।

এদিকে, আনুষ্ঠানিক ভাবে দলের স্বত্ব দাবি করার আগে বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতারা। সোমবার বিকালে নিউটাউনের একটি হোটেলে এই বৈঠকের নেতৃত্বে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন তাঁর শিবিরের আরও একাধিক বিধায়ক ও নেতা। দলীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের ব্যানারেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande