ডিএ ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, শান্তিপুরে মিষ্টি বিতরণ সরকারি কর্মচারীদের
শান্তিপুর, ২২ জুন (হি. স.): রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণায় আনন্দে মেতে উঠলেন কর্মীরা। সোমবার বাজেট পেশের পর নদিয়ার শান্তিপুর বিডিও অফিসে সরকারি কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ ক
মিষ্টি বিতরণ


শান্তিপুর, ২২ জুন (হি. স.): রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণায় আনন্দে মেতে উঠলেন কর্মীরা। সোমবার বাজেট পেশের পর নদিয়ার শান্তিপুর বিডিও অফিসে সরকারি কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। একইসঙ্গে রাজ্য বিধানসভার কর্মচারীরাও গেরুয়া আবির খেলায় সামিল হন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান।বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ২০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। তবে এই বর্ধিত ডিএ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারের সঙ্গে সমতা আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল বিভিন্ন কর্মচারী সংগঠন।এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “দীর্ঘদিনের দাবির প্রতি সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কর্মচারীদের জন্য স্বস্তিদায়ক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”সরকারি কর্মচারীদের একাংশের মতে, নতুন সরকারের প্রথম বাজেটে এই ঘোষণা তাঁদের আর্থিক স্বস্তি দেবে। রাজনৈতিক মহলেও বাজেটের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande