রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখার মানত, হুগলি থেকে পায়ে হেঁটে কামাখ্যার পথে কংগ্রেস কর্মী
পুরাতন মালদা, ২২ জুন (হি. স.): রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা পূরণের মানত নিয়ে হুগলি থেকে পায়ে হেঁটে কামাখ্যা মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন কংগ্রেস কর্মী দেবাশীষ। সোমবার জাতীয় সড়ক ধরে তিনি পুরাতন মালদা পৌঁছালে জেলা কংগ
কংগ্রেস যাত্রা


পুরাতন মালদা, ২২ জুন (হি. স.): রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা পূরণের মানত নিয়ে হুগলি থেকে পায়ে হেঁটে কামাখ্যা মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন কংগ্রেস কর্মী দেবাশীষ। সোমবার জাতীয় সড়ক ধরে তিনি পুরাতন মালদা পৌঁছালে জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।এদিন পুরাতন মালদায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি মান্ত ঘোষ, পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রান্তোষ ঘোষ এবং ব্লক সভাপতি গোপাল সরকার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। দেবাশীষের এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত নেতারা।অনুষ্ঠান শেষে প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার কিছুটা পথ দেবাশীষের সঙ্গে হেঁটে তাঁর যাত্রায় শুভেচ্ছা জানান। কংগ্রেস কর্মীদের একাংশের মতে, দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থনের বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছেন দেবাশীষ।পুরাতন মালদায় সাময়িক বিশ্রাম নেওয়ার পর তিনি অসমের কামাখ্যা মন্দিরের উদ্দেশে আবার যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande