অবৈধ দখলদাদের সরাতে উচ্ছেদ অভিযান বহরমপুরে
মুর্শিদাবাদ, ২২ জুন (হি.স.): রেলের জায়গা দখলমুক্ত করতে সোমবার সকাল থেকেই বড়সড় অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে থাকা সমস্ত অবৈধ দখলদার ও বেআইনি দোকানপাট উচ্ছেদে চালানো হলো বুলডোজার। রেল সূত্রে খবর, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি
অবৈধ দখলদাদের সরাতে উচ্ছেদ অভিযান বহরমপুরে


মুর্শিদাবাদ, ২২ জুন (হি.স.): রেলের জায়গা দখলমুক্ত করতে সোমবার সকাল থেকেই বড়সড় অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে থাকা সমস্ত অবৈধ দখলদার ও বেআইনি দোকানপাট উচ্ছেদে চালানো হলো বুলডোজার।

রেল সূত্রে খবর, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্টেশনের আশেপাশের এলাকা দখল করে গজিয়ে উঠেছিল অজস্র অস্থায়ী দোকান। এর ফলে যাত্রী চলাচলে যেমন সমস্যা হচ্ছিল, তেমনই স্টেশনের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছিল। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য মোতায়েন ছিল বাহিনী। তবে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande