সুন্দরবনের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় একাধিক প্রকল্প, বাজেটে বিশেষ গুরুত্ব বিজেপি সরকারের
কলকাতা, ২২ জুন (হি. স.):- বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সুন্দরবনের স্বাস্থ্য পরিষেবা, কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সোমবার ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকার বাজেট পেশ করে অর্থমন্ত্রী স
সুন্দরবনের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় একাধিক প্রকল্প, বাজেটে বিশেষ গুরুত্ব বিজেপি সরকারের


কলকাতা, ২২ জুন (হি. স.):- বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সুন্দরবনের স্বাস্থ্য পরিষেবা, কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সোমবার ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকার বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সুন্দরবনে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। পাশাপাশি চালু হবে মোটরবোট অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং দ্বীপভিত্তিক প্রসূতি কেন্দ্র, যাতে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা উন্নত স্বাস্থ্য পরিষেবা পান।কৃষিক্ষেত্রে সুন্দরবন-সহ সংবেদনশীল অঞ্চলে জল সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নদী অববাহিকাভিত্তিক পরিকল্পনা গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক জলসম্পদ বিশেষজ্ঞদের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় ১,৩৫৩ কোটি টাকার প্রকল্পে মরা নদীখাত খনন করে মূল নদীর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।পরিবেশ সুরক্ষায় ‘সুন্দরবন ন্যাচারাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট’-এর আওতায় ৬০ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করে ম্যানগ্রোভ বনাঞ্চল সম্প্রসারণের জন্য এ বছর ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় গঠন করা হবে পশ্চিমবঙ্গ জলবায়ু সহনশীলতা তহবিল ও জলবায়ু অর্থায়ন ফেসিলিটিও।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande