চিরাঙের বেংতলগেটে ১২টি গরু বোঝাই গাড়ি সহ আটক এক
চিরাং, (অসম), ২২ জুন (হি.স.) : বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর অন্তর্গত চিরাং জেলাধীন বেংতলগেটে গরু বোঝাই একটি বলেরো পিকআপ আটক করে গাড়ি থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল। গরু পাচারের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

আজ সোমবার চিরাং জেলার কাজলগাঁও থানার ওসি জানান, গোপন সূত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে বেংতলগেটে অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা। এএস ১৯ এসি ৮৮০১ নম্বরের একটি বলেরো পিকআপ-এ ১২টি গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গরুগুলিকে উদ্ধারের পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ি, গরু এবং ধৃত ব্যক্তিকে ঢালিগাঁও পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে, জানান কাজলগাঁও থানার ওসি।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস

 rajesh pande