
কলকাতা, ২২ জুন (হি. স.):- রাজ্যের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ধর্মীয় পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দি,প,পমউ,ল বিজেপি সরকার। সোমবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, এই প্রথম পশ্চিমবঙ্গে শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। এর আওতায় ভ্রামরী দেবী, নন্দীকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা ও কঙ্কালীতলা-সহ একাধিক শক্তিপীঠকে পর্যটন পরিকাঠামোর মাধ্যমে সংযুক্ত করা হবে।এছাড়াও শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট গড়ে তোলার পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্থানগুলির সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে হেরিটেজ কমিশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কালীঘাট, তারাপীঠ, জোড়াসাঁকো-সহ রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে এই প্রকল্পের আওতায় আনা হবে।অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত। সেই ঐতিহ্য রক্ষা ও প্রসারে সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের পুনর্জাগরণের লক্ষ্যে হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা হচ্ছে এবং মঠ-মন্দির সংরক্ষণের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর দাবি, রাজ্যকে দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়