তাজপুর নয়, দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর; বাজেটে ঘোষণা বিজেপি সরকারের
কলকাতা, ২২ জুন (হি. স.):-তাজপুরের পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্তে সিলমোহর পড়ল বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, পাবলিক-প্রা
তাজপুর নয়, দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর; বাজেটে ঘোষণা বিজেপি সরকারের


কলকাতা, ২২ জুন (হি. স.):-তাজপুরের পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্তে সিলমোহর পড়ল বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে দাদনপাত্রবাড়ে একটি আধুনিক গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে গভীর সমুদ্রবন্দরের দাবি ছিল। সরকারের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে উপকূলীয় বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং শিল্প বিনিয়োগে নতুন গতি আসবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেন। শিল্পপতি করণ আদানির সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছিলেন, পর্যাপ্ত জমি না থাকায় তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ সম্ভব নয়। সেই কারণেই বিকল্প হিসেবে দাদনপাত্রবাড়কে বেছে নেওয়া হয়েছে।এদিকে বাজেটে বীরভূম জেলার জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর চার লেনের একটি আধুনিক সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এই সেতু নির্মিত হলে জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং কৃষি, ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande