ডিমা হাসাওয়ে খানডং বাঁধের সব সাতটি গেট খুলে দিল নিপকো, সতর্কবাৰ্তা জেলা প্ৰশাসনের
হাফলং (অসম), ২২ জুন (হি.স.) : টানা বৃষ্টিপাতের ফলে কপিলি নদী এবং খানডং বাঁধের জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিপকো বাঁধের সবকয়টি সাতটি গেট খুলে দিয়েছে। এর ফলে কপিলি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নদীতে প্রবল স্রোত বইছে। নদীর জলস্তর
ডিমা হাসাওয়ের খানডং বাঁধ


হাফলং (অসম), ২২ জুন (হি.স.) : টানা বৃষ্টিপাতের ফলে কপিলি নদী এবং খানডং বাঁধের জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিপকো বাঁধের সবকয়টি সাতটি গেট খুলে দিয়েছে। এর ফলে কপিলি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নদীতে প্রবল স্রোত বইছে।

নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ডিমা হাসাও জেলার দিযুংমুখ, লংকা, ডবকা, হোজাই, পশ্চিম কার্বি আংলং, যমুনামুখ সহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা বাড়ছে। প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতি যে কোনও সময় জটিল হয়ে উঠতে পারে।

এদিকে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে নদীর কাছাকাছি না যেতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট দফতরগুলি ব্যাপক নজরদারি চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে ডিমা হাসাও জেলা ও মেঘালয়ে ব্যাপক বৃষ্টি অব্যাহত থাকায় কপিলি নদীতে জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিমা হাসাও জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ প্রশমন বিভাগের পক্ষ থেকে সতর্কতা জারি করে কপিলি নদীর নিম্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় কপিলি নদীর জল বৃদ্ধি পাচ্ছে। তাই কপিলী নদীর নিম্ন অঞ্চলে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভাবে নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে ডিমা হাসাও জেলার দুর্যোগ প্রশমন বিভাগ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande