দিল্লির আদলে কলকাতায় গড়ে উঠবে সংস্কৃতি স্কুল ও সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট: বাজেট ঘোষণা
কলকাতা, ২২ জুন (হি. স.) : কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছে সোমবারের রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত এদিন সভায় জানিয়েছেন যে, রাজ্য সরকার নতুন দিল্লির আদলে একটি ‘সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট’ গড়ে তোলার পরিকল্পনা নি
২০২৬-২০২৭ রাজ্য বাজেট অধিবেশন চলছে


কলকাতা, ২২ জুন (হি. স.) : কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছে সোমবারের রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত এদিন সভায় জানিয়েছেন যে, রাজ্য সরকার নতুন দিল্লির আদলে একটি ‘সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর জন্য নিউটাউনে ৫ একর জমি দেওয়া হবে।

সেই সঙ্গে অফিসারদের সন্তানেরাও যাতে ভালো মানের শিক্ষা সুনিশ্চিত করতে পারে এবং বাবা-মায়ের পোস্টিং কলকাতা শহরের বাইরে হওয়ার কারণে তারা যাতে কোনো রকম সমস্যা বা অসুবিধার মধ্যে না পড়ে, সেই জন্য দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাহায্য ও সহযোগিতায় যেভাবে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে—ঠিক সেই আদলেই এই শহর তথা তিলোত্তমা কলকাতার বুকেও অতি দ্রুততার সঙ্গে এই সংস্কৃতি স্কুল গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande