
নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্যে অগ্রসর হয়েছে মৌসুমী বায়ু, জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বুধবার আইএমডি-র বিজ্ঞানী ডঃ শশী কান্ত বলেন, গত ২৪ ঘণ্টায় বর্ষার অগ্রগতি জোরালো হয়েছে। এটি এখন সমগ্র মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাটের কিছু অংশ, দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাগুলিকে আবৃত করেছে। এটি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের কিছু অংশেও প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের আরও এলাকায় অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর প্রভাবে সে রাজ্যের মুম্বই-সহ একাধিক জেলায় বৃষ্টিও শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ