
কলকাতা, ২৪ জুন (হি.স.) : পানামাকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে বুধবার সকালে ১-০ গোলে জিতেছে ২০১৮ সালের রানার্সআপরা। ম্যাচের একমাত্র গোলটি করেন বুদিমির।
উল্লেখ্য, আসরে প্রথম জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হেরে অভিযান শুরু করেছিল ক্রোয়েশিয়া।
ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে নকআউটের টিকিট, তাই ক্রোয়েশিয়ার সম্ভাবনা টিকে থাকল।
আর দুটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। ৪ পয়েন্ট করে নিয়ে ঘানা দুইয়ে, ইংল্যান্ড শীর্ষে আছে।
শেষ রাউন্ডে আগামী শনিবার ঘানার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি