জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় খাদে পড়ল মিনিবাস, আহত ২৩ জন পুণ্যার্থী
কাঠুয়া, ২৪ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিয়ন্ত্রণ হারিয় গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন পুণ্যার্থী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সাম্বার গোরান ও সুম্ব গ্রামের তীর্থযাত্রীরা বিল্লাওয়ারের মাতা সুকরালা দেবী
আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার, আহত অনেক যাত্রী


কাঠুয়া, ২৪ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিয়ন্ত্রণ হারিয় গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন পুণ্যার্থী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সাম্বার গোরান ও সুম্ব গ্রামের তীর্থযাত্রীরা বিল্লাওয়ারের মাতা সুকরালা দেবী মন্দিরে যাচ্ছিলেন, সেই সময় ধর রোডের ডিঙ্গি সিম্বলির কাছে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং পরে পুলিশও এই অভিযানে যোগ দেয়। আহত সকলকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande